বিজ্ঞাপন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বিখ্যাত মডেল জিগেলে বিনচিন। দুনিয়াজোড়া তাঁর খ্যাতি। সম্প্রতি নারীদের অন্তর্বাস নিয়ে করা একটি বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ করেছে দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়। এই বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন জিগেলে বিনচিন। এর আগে ২০১০ সালে প্যারিস হিলটনের বিয়ার নিয়ে করা একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করেছিল ব্রাজিল সরকার।মন্ত্রণালয় বলেছে, ‘এই বিজ্ঞাপনের মাধ্যমে এমন ভুল ধারণা মানুষের কাছে পৌঁছাবে যে মেয়েরা ভোগের বস্তু।’বিবিসির খবরে বলা হয়, বিজ্ঞাপনে দেখানো হয়েছে বিনচিনের স্বামী তাঁকে একটি দুঃসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে এই মডেল তার গায়ের পোশাক খুলে ফেলছেন।এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এ ধরনের বিজ্ঞাপন প্রচারে বাধা না দিলে তা শেষ পর্যন্ত যৌন চর্চার বিষয়ে অন্যকে উত্সাহী বা আগ্রহী করবে। তখন এটা নারীর বিরুদ্ধে বৈষম্যের কারণ হবে।’এই বিজ্ঞাপনটি প্রচারের পর একটা বার্তা সবার কাছে পৌঁছায়, আর তা হলো—যৌনতা বিষয়টি যেকোনো পুরুষকেই আকৃষ্ট করে এবং ব্রাজিলের নারীরাও তাদের সৌন্দর্য দেখিয়ে পুরুষদের আকৃষ্ট করতে চায়। এতেই তারা তাদের স্বামীদের কাছে গুরুত্ব পায়। অন্তর্বাসের নির্মাতা কোম্পানি হোপ বলছে, বিজ্ঞাপনটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। আর তা হলো ব্রাজিলের নারীদের সামাজিক রীতিনীতি, আচার তুলে ধরা। এ ছাড়া ব্রাজিলের নারীদের সৌন্দর্যের ব্যাপারটি বিশ্বের জানা। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ দেশটির বিজ্ঞাপন কাউন্সিলকে সরাসরি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করেন।