বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গতকাল বৃহস্পতিবার বিজয়ের মাসের প্রথম দিন থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। উৎসবের আয়োজন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। উৎসবের সূচিতে রয়েছে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পথনাটক, কবিতা আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা। উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ।