বিজয় দিবসে বর্ষার ‘হূদয়ভাঙ্গা ঢেউ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ছবি খোঁজ দ্য সার্চ দিয়েই দর্শকদের মাঝে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করেছিলেন বর্ষা। হাবীব ও ন্যান্সির গাওয়া ‘এত দিন কোথায় ছিলে’ গানটিতে ঠোঁট মিলিয়ে বর্ষা তখন ব্যাপক পরিচিতি পান। ছবিতে বর্ষা অভিনয় করেছিলেন অনন্তর বিপরীতে। এবার মুক্তি পাচ্ছে বর্ষার দ্বিতীয় চলচ্চিত্র হূদয়ভাঙ্গা ঢেউ। পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। জানা গেছে, ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে। এ ছবিতেও বর্ষার নায়ক অনন্ত।বর্ষা বলেন, ‘খোঁজ দ্য সার্চ ছবির পর আমি ও অনন্ত চেয়েছিলাম, আমরা এমন একটি ছবি নিয়ে আসব, যে ছবিটি আমাদের আরও একধাপ এগিয়ে দেবে। আমি মনে করি, হূদয়ভাঙ্গা ঢেউ তেমনি একটি প্রেমের ছবি। ছবির গানগুলোও চমৎকার হয়েছে।’