বিজয় দিবসে ‘বিজয় টিভি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে স্যাটেলাইট টিভি চ্যানেল বিজয় টিভি। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান ফখরুল আবেদীন জানান, ১৬ ডিসেম্বর থেকে বিজয় টিভির নিয়মিত অনুষ্ঠান সম্প্রচারের সব কিছু চূড়ান্ত করা হয়েছে। আজ রাত ১০টায় আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের। বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানটি বিজয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান বিভাগের উপপ্রধান লায়লা বানু জানান, রাত ১২টা এক মিনিটে কেক কেটে চ্যানেলটির উদ্বোধন ঘোষণা করবেন বিজয় টিভির চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান। এর আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।