বিজয় মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ৬ ডিসেম্বর থেকে ১১ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলায় ১৫টি স্টল রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় ‘আমাদের মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট ঝিনাইদহ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রমা রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই।