বিজয় সরণিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয় সরণি মোড়ে আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন। তবে আহত যাত্রীদের পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের একটি বাস ও মিরপুর-যাত্রাবাহী রুটে চলাচলকারী শিকড় পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।বাস দুটি রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে চলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।