বিজয়ীদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুনের প্রথম দিনে রাজধানীতে সবাই যখন ব্যস্ত বসন্ত বরণ উত্সবে, সেদিন অন্য রকম এক উত্সবে মুখরিত হয়ে ওঠে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ। এদিন ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলো আয়োজিত জাতীয় গণিত উত্সব ২০১০-এর সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল থেকে নানা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বেড়েছে শিক্ষার্থীদের উত্কণ্ঠা, শামিয়ানার নিচে বসে অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা। ‘আমরা করব জয়’—বন্ধুসভার গানের দলের এ গানটি পরিবেশনার পরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। প্রথমেই ঘোষণা করা হয় সর্বাধিকবার অংশগ্রহণকারী প্রতিযোগীর নাম দিয়ে। ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আনজুম এ পুরস্কারটি জিতে নেয়। এরপর যথাক্রমে প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহ জিলা স্কুলের দুই ছাত্র কৌশিক রায় চৌধুরী ও মুফরাত করিম জানায়, তারা একই বিদ্যালয়ের দুজন প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্কুলের সম্মান ধরে রাখতে পেরেছে, এটাই তাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের। এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র মেয়ে, সিলেট ব্লু বার্ড উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রী নিশাত সালসাবিল তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, ‘প্রথমবার অংশগ্রহণ করেই আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা সত্যি খুব আনন্দের। কিন্তু খারাপ লাগছে বিজয়ীদের মধ্যে মেয়ের সংখ্যা খুবই কম দেখে।’ জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন রংপুরের দি মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজের ছাত্র শাহরিয়ার সিফাত বলে, ‘প্রথমেই মা-বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের অনুপ্রেরণায় এত দূর থেকে জাতীয় উত্সবে অংশগ্রহণ করা সম্ভব হয়েছে।’ ভবিষ্যতে কী হতে চাও, জানতে চাইলে কম্পিউটার প্রকৌশলে কাজ করার পাশাপাশি গণিত নিয়ে কাজ করতে চায় বলে জানায় সিফাত। এই বিভাগের আরেক বিজয়ী গতবারের প্রাইমারি বিভাগের চ্যাম্পিয়ন সাজিদ আখতার জানায়, জুনিয়র ক্যাটাগরিতে এসে গতবারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারায় খুবই ভালো লাগছে। এই বিভাগের দ্বিতীয় রানারআপ পুরস্কারপ্রাপ্ত জোবায়দা আফসানা জানায়, চ্যাম্পিয়ন হতে পারলে আরও বেশি ভালো লাগত। এরপর যখন মাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল, তখন থেকেই সমস্বরে ক্যাডেট জুনায়েদের নামটি বারবার শোনা যাচ্ছিল। এরপর সঞ্চালক যখন জুনায়েদের নামটি এই বিভাগের অন্যতম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেন, তখন আনন্দ-উল্লাসে চিত্কার করে ওঠে তার বন্ধুরা। মঞ্চে পুরস্কার নেওয়ার আগেই জুনায়েদের প্রতিক্রিয়া জানতে চাইলে সে বলে, ‘আমি এক শ ভাগ নিশ্চিত ছিলাম যে চ্যাম্পিয়ন হবই।’ এত আত্মবিশ্বাসের কারণ, জানতে চাইলে সে বলে, ‘সারা বছর ধরেই এ উত্সবের জন্য প্রস্তুতি নিয়েছি।’ এরপর বেশ ধীরেসুস্থে ‘আমি তো জানতামই পুরস্কার পাব’ এমন ভঙ্গিতে মঞ্চের দিকে এগিয়ে যায় সে। উচ্চমাধ্যমিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত নটর ডেম কলেজের দীপাঞ্জন রায়, খুলনা পাবলিক কলেজের কাজী হাসান জুবায়ের, সিলেট এমসি কলেজের প্রাণন রহমানের কাছে, ভবিষ্যতে কী হতে চাও, চানতে চাইলে তারা জানায়, গণিত নিয়েই তাদের সব স্বপ্ন। এত প্রতিযোগিতার মধ্যে পছন্দের বিষয়টি নিয়ে পড়ার সৌভাগ্য অনেকের হয়ে ওঠে না। তাই যে বিষয়েই তারা পড়ুক না কেন, গণিতের চর্চা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাবে। এ ছাড়া এই পুরস্কার তাদের আইএমওতে অংশগ্রহণে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে বলে জানায় তারা।ছোটবেলা থেকেই গণিতের চর্চা করতে খুবভালো লাগে আলবীআহম্মেদ নাবিলের। তাই প্রাইমারি ক্যাটাগরিতে দ্বিতীয় রানারআপের পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে চায় না, ভবিষ্যতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার স্বপ্নও দেখে নাবিল।গত বছর থেকে গণিত উত্সব শুরু হওয়ার আগেই আমরা উচ্চমাধ্যমিক ক্যাটাগরির ছাত্র ও রাজশাহীর কিছু কলেজশিক্ষককে (গণিত) নিয়ে ম্যাথক্লাব গঠন করেন, যেখানে উত্সবে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ গণিত ক্লাসের। জানালেন উচ্চমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম রানারআপ হওয়া সালাউদ্দিন পারভেজ শামস ও মো. মাহাদীমাসনাদ।নিউ গভ. ডিগ্রি কলেজের ছাত্র মো. মাহাদী মাসনাদ এবারই শেষবারের মতো উত্সবেঅংশ নিচ্ছেন। তাই গণিত উত্সবকে তিনি খুব মিস করেন। কারণ এ উত্সব শুধু গণিতচর্চা শেখায় না, সারা দেশের মানুষদের মিলনমেলাও হয়েওঠে। জানালেন মাহাদী।এবারই প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে প্রথমবারই চ্যাম্পিয়ন হওয়া গাইবান্ধার আহম্মেদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুলঅ্যান্ড কলেজের ছাত্র শাফিন-বিন-খলিল শান্তনু জানায়, ঢাকার মতো এত সুযোগ-সুবিধা মফস্বলের স্কুলগুলোতে পাওয়া যায় না। অনেক সময়দেখা যায়যে শিক্ষকেরাও ভুল গণিত করাচ্ছেন। তাই গণিত উত্সবে অংশ নিয়ে প্রথমবারই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বটা সে নিতে চায়নিজেই। কারণ নিজের চেষ্টায় এই সাফল্য পেয়েছে শান্তনু। একই মতামত ব্যক্ত করেন বগুড়া জিলা স্কুলের জুনিয়র ক্যাটাগরিতে প্রথম রানারআপ হওয়া মো. মুহাইমিনুল ইসলাম।সে জানায়, অনেক বিদ্যালয়ে শিক্ষকেরাই ভালো করে গণিত বুঝতে পারেন না তো ছাত্রদের কীভাবে বোঝাবেন। তাই গণিত উত্সবে অংশ নিয়ে গণিত-সংক্রান্ত অনেক খুঁটিনাটি বিষয়জানতে পারছে সে। বড় হয়ে কী হবে, জানতে চাইলে রংপুর জিলা স্কুলের মো. আরিফ ইশতিয়াক সানি জানায়, ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায় সে। অবসরে গণিতের চর্চা করে সময়কাটাতে ভালো লাগে বলে জানায় সানী। প্রাইমারি ক্যাটাগরির প্রথম রানারআপ মো. আরাফ আল মুকসিদ জানায়, এত দূর থেকে এসে ঢাকায় জাতীয় উত্সবে অংশ নেওয়াটা অনেক কষ্টের হলেও এত মানুষের সঙ্গে মিশে সেই কষ্টটা দূর হয়েযায়। নিজের ফল সম্পর্কে কী প্রতিক্রিয়া, জানতে চাইলে মুকসিদ জানায়, ‘মোটামুটি খুশিহয়েছি। আরও ভালো করার ইচ্ছা ছিল।’