বিজয়ের মাসে হরতাল-অবরোধকারীরা স্বাধীনতাবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মহান বিজয়ের মাসে যারা হরতাল-অবরোধের নামে রাজপথে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ হত্যা করে, তারা স্বাধীনতাবিরোধী। এদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এরা আগেও রাজাকার ছিল, এখনো রাজাকার। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের পরাজিত করেছিলাম, এবার শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করা হবে।’ গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন, এরা বাংলাদেশি গণতন্ত্রকে হত্যা করে পাকিস্তানি ধ্যান-ধারণায় দেশ চালাতে চায়। হরতাল কেন, মহাহরতাল দিলেও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। ফিরিয়ে আনা সম্ভব হবে না তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ শামসুর রহমান শরীফ, সহসভাপতি রেজাউর রহিম প্রমুখ।