বিজয়ের মূলে ওবামার দুটি নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার বিজয়ের ক্ষেত্রে শেষ মুহূর্তে তাঁর নেওয়া দুটি নীতি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার। প্রথম আলো ডটকমকে শান্তনু মজুমদার বলেন, এবারের মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটারের মধ্যে যুক্তিশীলতা কাজ করেছে। তাঁরা হয়তো একটি বিষয় গুরুত্ব দিয়েছেন, ওবামা গত চার বছরে চেষ্টা করেছেন। অন্তত বড় ধরনের কোনো ভুল করেননি। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতের পর ওবামার তত্পরতা এবং তরুণদের আকৃষ্ট করতে ওবামার বক্তৃতা—এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির করপোরেট ভাবমূর্তি সম্ভবত কাজে লাগেনি। তাঁর তুলনায় বারাক ওবামাকে ভোটাররা অনেক বেশি জনঘনিষ্ঠ মনে করেছেন।