বিটলসের ৫০ পূর্তিতে ‘থিয়েট্রিক্যাল কনসার্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬২ সালের অক্টোবরে ব্রিটেনে প্রকাশিত হয়েছিল রক ব্যান্ড বিটলসের প্রথম গান ‘লাভ মি ডু’। প্রথম গান প্রকাশের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে বিটলসের গান নিয়ে থিয়েট্রিক্যাল কনসার্টের।চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত লন্ডনের প্রিন্স ওয়েলস থিয়েটারে দেখানো হবে মিউজিক্যাল ‘লেট ইট বি’। ‘টুইস্ট অ্যান্ড শাউট’, ‘ইয়েস্টারডে’, ‘হে জুড’সহ বিটলসের জনপ্রিয় সব গানও মঞ্চে পরিবেশিত হবে। ভিডিও ফুটেজের মাধ্যমে বিটলসের শুরু এবং সফল রক ব্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার গল্পও তুলে ধরা হবে।এরই মধ্যে এই আয়োজনের প্রচারপত্র তৈরি হয়ে গেছে। প্রচারপত্রে ছাপানো ছবিতে বিটলস তারকা রিংগো স্টার, জন লেনন, জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনিকে বসে থাকতে দেখা গেছে। আয়োজনটির প্রযোজকদের মধ্যে রয়েছে জেমি হেন্ড্রি প্রোডাকশনস। এর আগে ‘লিগ্যালি ব্লন্ডে দ্য মিউজিক্যাল’ এবং ‘লা কেজ অক্স ফোলস’ মঞ্চস্থ করেছে প্রতিষ্ঠানটি।