বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।রাত তিনটার দিকে অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় জিয়া আহমেদকে। রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিটিআরসির চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জিয়া আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।