বিটিআরসির ওপর রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) কোম্পানির লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।ডাক ও টেলিযোগাযোগসচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও র্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালককে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।র্যাংকসটেলের গ্রাহক আজগর আলী নামের এক অন্ধ ব্যক্তির চ্যালেঞ্জ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।এদিকে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি নজরুল ইসলাম তালুকদার জানান, হাইকোর্টে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।ভিওআইপির অবৈধ ব্যবহারের অভিযোগে গত ১০ মে বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি পিএসটিএন কোম্পানির লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিল করে দেওয়া হয়।