বিটিআরসির চিঠির ব্যাখ্যা চেয়ে গ্রামীণফোনের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নে অতিরিক্ত প্রায় ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন (জিপি)।আজ মঙ্গলবার বিকেলে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন এ চিঠি বিটিআরসিতে পাঠিয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাীজ মনিরুল কবির। কাজী মনিরুল কবির জানান, গত সোমবার লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে পাঠানো চিঠির কিছু অস্পষ্টতার ব্যাখ্যা চেয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে এ ফিরতি চিঠি পাঠানো হয়েছে। তাতে ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ (এমসিএফ) আমলে নিয়ে প্রায় ৩৮৪ কোটি টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।গত সোমবার গ্রামীণফোনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮ সালে মোট সাত দশমিক চার মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ নিয়েছে গ্রামীণফোন। তখন তত্কালীন কমিশনের সঙ্গে অপারেটরদের লিখিত চুক্তি ছিল, ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো ধরনের চার্জ নেওয়া হবে না।তবে গ্রামীণফোনের এ চিঠি পায়নি বলে জানিয়েছে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালক এ কে এম শহিদুজ্জামান। তিনি প্রথম আলোকে জানান, কার্যালয়ের শেষ কর্মঘণ্টা পর্যন্ত গ্রামীণফোনের পক্ষ থেকে কোনো চিঠি তাঁরা পাননি।প্রসঙ্গত, একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৩ অক্টোবর বিটিআরসি তিন হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। পরে গ্রামীণফোনের ওই নিরীক্ষার ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলে প্রতিষ্ঠানটি বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এখন নতুন করে টুজি লাইসেন্স নবায়নে বিটিআরসি অতিরিক্ত অর্থ দাবি নিয়ে আবারও মতান্তর হলো।