বিটিআরসির নতুন চেয়ারম্যান সুনীল কান্তি বোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে সুনীল কান্তি বোসকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।আজ রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।তিন বছরের জন্য সুনীল কান্তি বোসকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।৯ সেপ্টেম্বর রাতে মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে বিটিআরসির চেয়ারম্যান পদটি খালি হয়।