বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের তোলা আশি টাকাবিটিভিতে ঈদের দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক শখের তোলা আশি টাকা। লিখেছেন বৃন্দাবন দাস। প্রযোজনা করেছেন ফরিদুর রহমান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মুক্তি, তুষার খান, স্বাধীন খসরুসহ আরও অনেকে। ভিক্ষুকদের জীবন পাল্টে দেওয়ার স্বপ্ন দেখে ছেলেটি। ভিক্ষুক সেজে যোগ দেয় ভিক্ষুকদের দলে। তার চেষ্টা ধীরে ধীরে ভিক্ষুকদের স্বাভাবিক জীবন যাপন শুরু করার জন্য উদ্বুদ্ধ করা। কিন্তু তার বদলে ছেলেটি নিজেই জড়িয়ে পড়ে ভিক্ষুকদের একটি চক্রের সঙ্গে। হুমকির সম্মুখীন হয় ছেলেটির জীবন।ঈদ আনন্দবিটিভিতে ঈদের দিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। থাকছে তাঁদের অংশগ্রহণে নাচ, গান, স্মৃতিচারণা, গেম, জোকস বলাসহ নানা কিছু।ব্যান্ড শোবিটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে ব্যান্ড শো। উপস্থাপনা করেছেন আলিফ আলাউদ্দিন। প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অনুষ্ঠানে গান গেয়েছেন ফিডব্যাক, প্রমিথিউস, দলছুট, দূরবীন, কুমার বিশ্বজিৎ ও মিলা। তারার খেলাবিটিভিতে ঈদের পরদিন সকাল সোয়া আটটায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান তারার খেলা। স্বনামধন্য কয়েকজন তারকা খেলোয়াড়কে নিয়ে তৈরি হয়েছে এই অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন শ্যুটিংয়ের আসিফ ও তৃপ্তি দত্ত, ফুটবলের ওয়ালি ফয়সাল, বিকেএসপির জিমন্যাস্টিক বিভাগের ছয়জন শিক্ষার্থী, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, তায়াকন্দোর মুনীর হাসান ও তাঁর দল, ফুটবল দিয়ে নানা ক্যারিশমা দেখানো আবদুল হামিদ। প্রযোজনা করেছেন এ কে এম নাসির উদ্দিন।স্বর্ণালী বর্ণালীবিটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে পুরোনো দিনের গান নিয়ে অনুষ্ঠান স্বর্ণালী বর্ণালী। পুরোনো দিনের গান নতুন করে গেয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার, আগুন ও আঁখি আলমগীর, দিনাত জাহান ও ইবরার টিপু, কোনাল এবং এস ডি রুবেল, অনুপমা মুক্তি ও হাসান আবিদুর রেজা, রন্টি দাশ ও সজীব, নাজনীন মিমি ও মুহিন এবং নির্ঝর ও কিশোর। উপস্থাপনা করেছেন কবির বকুল, প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।সুরের উত্তরসূরিবিটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান সুরের উত্তরসূরি। উপস্থাপনা করেছেন তনিমা হামিদ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। গান গেয়েছেন ফাতেমা-তুজ-জোহরা ও তাঁর মেয়ে, ফেরদৌস আরা ও তাঁর মেয়ে, লীনা তাপসী খান ও তাঁর ছেলেমেয়ে, আগুন ও রুমানা ইসলাম, ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী, রাজা বশির ও হুমায়রা বশির, নকিব খান ও তাঁর মেয়ে, দিলরুবা খান ও তাঁর মেয়ে, রাহাত আরা গীতি ও রওশন আরা, ইয়াকুব আলী খান ও ইউসুফ আলী খান এবং উমা খান ও তাঁর মেয়ে। গানে গানে তারার মেলাবিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান গানে গানে তারার মেলা। পুরোনো দিনের গানের সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, সজল, কণা, রেসি, হুমায়রা হিমু। নৃত্যানুষ্ঠানবিটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ১১টায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান। পরিচালনা করেছেন লায়লা হাসান। বৃদ্ধাশ্রমে যাঁরা আছেন, নাচ আর গানের মধ্য দিয়ে তাঁদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানে। সঙ্গে ছিল খাবার আর নানা উপহার। প্রযোজনা করেছেন শাহিদা বেগম।সময় অথবা অসময়ের গল্পবিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে নাটক সময় অথবা অসময়ের গল্প। সৈয়দ মনজুরুল ইসলামের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। অভিনয় করেছেন সজল, মোনালিসা, আমীরুল হক চৌধুরী প্রমুখ।ছেলেটি ভালোবাসে তারই বাসার সামনের বাসার নবী সাহেবের মেয়েকে। মেয়েটিও। কিন্তু দেখা হলে কেউ কারও সঙ্গে কথা বলে না। দুজনের অগোচরেই ঘনিভূত হয় তাদের প্রেমকাহিনি। মেয়েটির বাবা তা বুঝতে পারেন। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অন্য পাত্র খোঁজ । একসময় পেয়েও যান। মেয়েটি অপ্রকাশিত প্রেম প্রকাশ না করেই রিয়ের পিঁড়িতে বসে পড়ে। আর ছেলেটি কাজ শেষে বাসায় ফিরে জানতে পারে মেয়েটির বিয়ে হয়ে গেছে। বাবাবিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক বাবা। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মম, মুন্সী মজনু। শতাব্দী শহরে থাকে। তার বাবা থাকে গ্রামে। অনেক দিন বাবার সঙ্গে তার দেখা হয় না। এদিকে শতাব্দীর একমাত্র ছেলে তার প্রথম স্ত্রীর সংসারে। ছেলে থাকে মায়ের সঙ্গে। নিজের ছেলের মুখও অনেক দিন দেখতে পায় না শতাব্দী। একবার নিজের ছেলেকে নিয়ে বাবার সঙ্গে ঈদ করতে গ্রামে যায় সে। ঈদের দিন শতাব্দী ও তার বাবা কোনো মিষ্টি খাবার খেতে পারে না। কারণ তাদের দুজনেরই বহুমূত্র সমস্যা। বাবা আর সন্তানের এমনি গল্প নিয়ে এই নাটক।বৃত্তের বাইরেবিটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর একটায় প্রচারিত হবে অনুষ্ঠান বৃত্তের বাইরে। উপস্থাপনা করেছেন শাহেদ ও জেরিন। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অনুষ্ঠানে অংশ নিয়েছেন খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, তমালিকা কর্মকার, শিবলী মহম্মদ, কবির বকুল, মিতা নূর, রত্না প্রমুখ। থাকছে নিথুর মাহবুব ও তারিকুজ্জামানের ঈদ নিয়ে মূকাভিনয়। মায়াবী রূপকথাবিটিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে নাটক মায়াবী রূপকথা। লিখেছেন এফ এম খন্দকার। পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন ছন্দা, আরমান পারভেজ মুরাদ, মাজনুন মিজান, রুশো, কাব্য, ঈশান ও রণবীর।রেজা সাহেব আর খান সাহেব। একজন জ্যোতির্বিজ্ঞানী, আরেকজন মনোবিদ। পাশাপাশি ফ্ল্যাট। সন্তানদের পড়াশোনা নিয়ে এক অস্বাভাবিক প্রতিযোগিতা দুই পরিবারের মধ্যে সম্পর্কটাকে অসুস্থ করে তোলে। হঠাৎ এক রহস্য-বালকের আগমনে সবকিছু পাল্টে যায়। দেখে মনে হয় যেন কোনো রূপকথার গল্প।