বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকুলের গানবিটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে নকুল কুমার বিশ্বাসের একক গানের অনুষ্ঠান। নকুলের গানের শিরোনামগুলো হলো: ‘মা’, ‘কোরবানির ঈদ’, ‘পবিত্র কোরআন’, ‘লক্ষ্মী বউ’, ‘ভালো হইতে পয়সা লাগে না’, ‘নারী তোমার বাড়ি কই’, ‘নাম নিয়ে বিড়ম্বনা’, ‘চাচায় চা চায়’। প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।স্বর্ণালী বর্ণালীবিটিভিতে রোববার বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পাওয়া চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘স্বর্ণালী বর্ণালী’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। গানগুলো হলো: ‘আয় রে মেঘ’ (মৌটুসী), ‘আকাশ বিনা চাঁদ’ (আঁখি আলমগীর), ‘কেউ কোনো দিন আমারে তো’ (কোনাল), ‘এই দুনিয়া এখন তো আর’ (দিনাত জাহান), ‘এ হূদয়ে এত যে কথার কাঁপন’ (অনুপমা মুক্তি), ‘তুমি এমনই জাল’ (রাজীব), ‘আমি তো আজ ভুলে গেছি’ (এম এ শোয়েব), ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ (মুহিন)। উপস্থাপনা করেছেন কবির বকুল। প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।গানের ডালিবিটিভিতে রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে সংগীতানুষ্ঠান গানের ডালি। শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। মনোয়ার হোসেনের সুর করা গান গেয়েছেন এই দুই শিল্পী।সুরাঞ্জলিবিটিভিতে ঈদের দিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান সুরাঞ্জলি। অনুষ্ঠানে শেখ সাদি খানের সুর করা গান গেয়েছেন শাকিলা জাফর, এস ডি রুবেল, ফারহানা মিমি, কিশোর, মুহিন, ঝিলিক, নির্ঝর, ছন্দা চক্রবর্তী। উপস্থাপনা করেছেন আর্ণিক। প্রযোজনা করেছেন সৈয়দ জামান।প্রিয় শিল্পীর প্রিয় গানবিটিভিতে ঈদের দিন বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান। শিল্পী কনক চাঁপা। অনুষ্ঠানটিতে তিনি গেয়েছেন নজরুলসংগীত ‘চাঁদ হেরিছে’, লালনগীতি ‘আশা পূর্ণ হলো না’, হারানো দিনের গান ‘খোলা আকাশ কি এত ভালো লাগত’, চলচ্চিত্রের গান ‘আনেক সাধনার পরে’, মৌলিক গান ‘যা কিছু চেয়েছি’ গানগুলো। উপস্থাপনা করেছেন নিলুফার আনজুম, প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। ইচ্ছে করেই ইচ্ছা করি নাবিটিভিতে সোমবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটক ইচ্ছে করেই ইচ্ছা করি না। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আহমেদ রুবেল, সিদ্দিক, অহনা, শামীমা নাজনীন প্রমুখ।গ্রামের একটি স্কুল। ভালো ফলাফলের জন্য একসময় যথেষ্ট খ্যাতি ছিল স্কুলটির। কিন্তু এখন স্কুলের ফলাফলের অবস্থা খুবই খারাপ। ব্যাপারটি নজরে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার। ব্যর্থতার কারণ খুঁজে বের করার জন্য তিনি নিজেই ছদ্মবেশে আসেন এই স্কুলে। চাকরি নেন দপ্তরির। একসময় তাঁর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়।কন্যার নাম অপরাবিটিভিতে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক কন্যার নাম অপরা। ইমদাদুল হক মিলনের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন ও প্রযোজনা করেছেন আউয়াল চৌধুরী। এতে অভিনয় করেছেন শাহেদ, নাদিয়া, আফজাল শরীফ, হাফিজুর রহমান, তারিকুজ্জামান ও নাফিরা।ঢাকার এতিমখানা থেকে পালিয়ে আসে একটি মেয়ে। নাম অপরা। বয়স নয় কি দশ। মুক্তির আনন্দ নিয়ে দিনমান শহরে ঘুরে বেড়ায় সে। একসময় খিদে পায়। খাবে কী? ঘুমাবে কোথায়? হঠাৎ দুষ্টুমির ছলে লুকিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সে। বাড়িটি এক নিঃসন্তান দম্পতির। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।বিকেলবেলার গল্পবিটিভিতে রোববার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক বিকেলবেলার গল্প। নাটকটি লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন মিজানুর রহমান। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। মামুন তার মায়ের একমাত্র সন্তান। মামুন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মামুনের একমাত্র মেয়ে তিতলী পড়াশোনার জন্য বিদেশে যায়। বিদেশ থেকে বাবা ও মায়ের সঙ্গে কখনো স্কাইপে, কখনো মুঠোফোনে কথা বলে। কয়েক দিন মেয়ের সঙ্গে কথা বলতে না পারায় মামুন ও তার স্ত্রী সন্তান ছাড়া একাকিত্ব উপলব্ধি করে। মামুন আরও উপলব্ধি করে যে তার মাও তো সন্তান ছাড়া কষ্টে আছেন। মামুন ও তার স্ত্রী গিয়ে বৃদ্ধাশ্রম থেকে মাকে নিয়ে আসে।বকুল ফুটেছিলবিটিভিতে সোমবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে নাটক বকুল ফুটেছিল। এটি লিখেছেন ইমদাদুল হক মিলন, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান, ডি এ তায়েব।মানুষই ভুল করে। অনুতপ্ত হয়। কিন্তু সব অনুতাপ কি প্রিয় মানুষকে খুঁজে পেতে অনুমতি দেয়? মজনু বিয়ে করেছিল বকুলকে। শুরুতে দুজন ভালোই ছিল। কিন্তু লোভ মজনুকে পশুতে রূপান্তরিত করে। মজনু কান কাটে বকুলের। জেলে যায়। সময়ের বিবর্তনে সাত বছর পর বকুলের পাশে দাঁড়ায় রবি। বকুল আজ স্বাবলম্বী এক নারী। এ সময় আবার তার জীবনে আসে মজনু। ক্ষমার আকুতি নিয়ে। কিন্তু মজনুকে কি ক্ষমা করতে পারবে বকুল?