বিটিভিকে মানোন্নয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টিভি চ্যানেলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) মানোন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভিকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এই কনফারেন্সের মাধ্যমে তিনি বিটিভির ৪৮তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। খবর ইউএনবির।শেখ হাসিনা বলেন, সারা দেশের মানুষ, বিশেষ করে গ্রামের লোকেরা বাংলাদেশ টেলিভিশন দেখেন। তাই বিটিভি কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান বাড়ানোর দিকে আরও মনোযোগী হতে হবে।প্রধানমন্ত্রী কৃষি, বাণিজ্য, আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, নারী ও শিশুদের নিয়ে আরও বেশি অনুষ্ঠান সম্প্রচার করতে বিটিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করতে বিটিভির আরও কাজ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা বলেন, সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমের দায়িত্ব অনেক। তাই বিটিভিকে আরও দায়িত্বশীল হতে হবে। পরে প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গেও কথা বলেন। তিনি রামপুরা টিভি স্টেশনে ছিলেন। দেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ভোগ করলে দায়িত্ববোধও বেড়ে যায়। তিনি বলেন, সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার প্রতিক্রিয়া কী হবে, এ ব্যাপারে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে।