বিটিভির মহাপরিচালক ও রাজউকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে ম. হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে মো. নূরুল হুদার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দৃই আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ম. হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের এই মেয়াদ ১১ মার্চ বা যোগদানের তারিখ থেকে এবং নূরুল হুদার মেয়াদ ২৩ মার্চ বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।