বিটিসিএল টেলিফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে মুঠোফোনের জয়জয়কার। তাই বলে থেমে নেই ল্যান্ডফোনের ব্যবহার। বিল সাশ্রয় আর নেটওয়ার্কের মানের দিক দিয়ে এখনো এগিয়ে আছে দূরালাপনের এই মাধ্যম। এখন আবার সহজেই পাওয়া যাচ্ছে টেলিফোনের লাইন। বিটিটিবি (বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড) বদলে বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) হওয়ার পর সরকারি টেলিফোন সেবার গতি আরও বেড়েছে। এখন আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিলে এক দিন থেকে এক সপ্তাহের মধ্যেই ঘরে চলে আসছে টেলিফোনের লাইন।একসময় বিটিসিএল (সাবেক বিটিটিবি) থেকে টেলিফোন সেট কেনা যেত। এখন আর সে সুযোগ নেই। এখন বাজার থেকে কিনে নিতে হয় সেট। বিটিসিএল এখন শুধু সরকারি যেকোনো দপ্তরের কাছে টেলিফোন সেট বিক্রি করে। নতুন লাইন নেওয়ার সময় গ্রাহকদের কলার আইডি লাইন নেওয়া উচিত। কেননা এই সেবা পেতে বাড়তি কোনো ফি দিতে হয় না।ফরম সমাচারটেলিফোন লাইন পেতে হলে প্রথমেই বিটিসিএলের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এটি পূরণ করে জমা দিতে হবে বিটিসিএলের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী বরাবর। ঢাকায় রয়েছে একাধিক বিভাগ। এর মধ্যে দুজন করে বিভাগীয় প্রকৌশলী আছেন গুলশান, মিরপুর, শেরেবাংলা নগর, নীলক্ষেত, মগবাজার ও খিলগাঁওয়ে। আর উত্তরা, ক্যান্টনমেন্ট, চকবাজার, সায়েদাবাদ ও গেন্ডারিয়া বিভাগে আছেন একজন করে প্রকৌশলী। আবেদনকারীকে আগেভাগেই জেনে নিতে হবে তাঁর এলাকা কোন বিভাগের আওতায় পড়েছে। বাড়ির কাছের টেলিফোন এক্সচেঞ্জে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া যাবে আবেদন ফরম। ইন্টারনেট (www.btcl.gov.bd) থেকেও ফরম সংগ্রহ করা যাবে। ফরমের সঙ্গে জমা দিতে হয় আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি। আরও লাগবে ছবি আছে এমন কোনো একটি পরিচয়পত্রের ফটোকপি, যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, কর্মস্থলের পরিচয়পত্র ইত্যাদি।টাকা জমা দেবেন যেখানেযথাযথভাবে ফরম পূরণ করে বিভাগীয় প্রকৌশলী বরাবর জমা দিলেই আবেদনকারীকে দেওয়া হবে ডিমান্ড নোটের তিনটি কপি। এই তিনটি কপির যথাযথ স্থানে উল্লিখিত তথ্যাদি লিখে টাকা জমা দিতে হয় নির্ধারিত ব্যাংকে। ব্যাংক একটি ডিমান্ড নোট রেখে বাকি দুটি ডিমান্ড নোট ফেরত দেয়। ব্যাংকে জমা দিতে হয় দুই হাজার টাকা। এর মধ্যে এক হাজার টাকা সংযোগ ফি। আর বাকি এক হাজার টাকা নিরাপত্তা জামানত। বেশির ভাগ বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়েই এমন ব্যাংক বুথ আছে। তবে মিরপুর বিভাগের আবেদনকারীদের টাকা জমা দিতে হয় শেরেবাংলা নগরে। আর মগবাজার বিভাগের টাকা জমা দিতে হয় গুলিস্তানে বিটিসিএলের কার্যালয়ে থাকা বেসিক ব্যাংকের বুথে।অভিযোগ থাকলে জানানদুটি ডিমান্ড নোটের একটি আবেদনকারীকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। অপরটি বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে জমা দিতে হবে। এটি পেলেই বাসায় টেলিফোনের লাইন পৌঁছে দেওয়া হয় এক দিন থেকে এক সপ্তাহের মধ্যে। তবে বিটিসিএলের কোনো কোনো অসাধু লাইনম্যানের দৌরাত্ম্যের কারণে লাইন পেতে এক সপ্তাহেরও বেশি লেগে যায় বলে অনেক গ্রাহকই অভিযোগ করেন। বখশিশের নামে তাঁদের দাবি না মেটানো হলে বিটিসিএলের গ্রাহকদের টেলিফোন পেতে ভুগতে হয়। এসব ভোগান্তির কথা গ্রাহকেরা লিখিত বা মৌখিকভাবে জানাতে পারেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বিভাগীয় প্রকৌশলীদের কাছে। আবার গ্রাহকদের ভোগান্তির কথা শুনতে এবং তা সমাধান করতে বিটিসিএলের আছে এসএসআই (সার্ভিস অ্যান্ড সিস্টেম ইম্প্রুভমেন্ট) সেবা। এসএসআইয়ের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তাঁর টেলিফোন নম্বর: ৮৩৬২৫৯৯। এ ছাড়া গ্রাহকেরা বিটিসিএলের টেলিফোন সংযোগ নেওয়ার সময় হয়রানি আর ভোগান্তির শিকার হলে চিঠি, ই-মেইল বা ফোনের মাধ্যমে জানাতে পারেন ‘ঢাকায় থাকি’ বিভাগে।