বিটিসিএল ভবনে আগুন লেগে ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও টিঅ্যান্ডটি ভবনে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোর পাঁচটা ১৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাতটা ২০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়।কর্মকর্তা বলেন, আগুনে টিঅ্যান্ডটির সরবরাহ লাইন ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।ওই কার্যালয়ের পাঁচজন কর্মচারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।