বিডিআর-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এক সমন্বয় সভা আজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সীমান্তের ভোমরা জিরো পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় ফেনসিডিল পাচার, সীমান্তের চোরাচালানি, নারী ও শিশু পাচার, সীমান্তে ডাবল লাইন রাস্তা নির্মাণ ও বিডিআর-বিএসএফের টহল পোস্ট নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে।সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম বাংলাদেশের বিডিআর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আনন্দ সিং।