বিডিআর বিদ্রোহ: দুই সাক্ষীকে ৪৯ আসামির জেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের ঘটনায় আজ বুধবার দুজন সাক্ষীকে ৪৯ জন আসামি জেরা করেছেন। লেফটেন্যান্ট কর্নেল আসিফ আবদুর রউফকে ২৪ জন আসামি জেরা করেন আর জওয়ান ফরিদ আফরাদকে ২৫ জন আসামি জেরা করেন। আজ সকাল ১০টায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ ২৪ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত অন্যান্য ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারকাজ শুরু হয় এবং বেলা আড়াইটায় শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালত আজ মুলতবি ঘোষণা করা হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আদালত আবার বসবে। কাল জওয়ান ফরিদ আফরাদকে পঁাচজন সাক্ষী জেরা করবেন।