বিডিআর বিদ্রোহ মামলা: অভিযোগপত্র দেওয়ার সময় জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিডিআর বিদ্রোহ মামলার অভিযোগপত্র কবে দেওয়া হবে, সেটা তিনি জানেন না। তবে শিগগিরই দেওয়া হবে বলে তিনি জানান। আজ শনিবার রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যসূচির ইংরেজি মাধ্যম চালু উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে আমি বলেছিলাম ডিসেম্বরে অভিযোগপত্র দেওয়া হবে; সেটা হয়নি। এখন এ ব্যাপারে আর কিছু বলব না। এটা তদন্তের ব্যাপার, তদন্তকারীরাই ভালো বলতে পারবেন।’ বিরোধীদলীয় নেতার আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘হুমকি দিলে আমরা তা মোকাবিলা করব।’ অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসের ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানদের সঠিক ইতিহাস শেখান।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, অধ্যক্ষ শাহীনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।