বিডিআর বিদ্রোহ মামলা: খাগড়াছড়িতে সাক্ষ্য গ্রহণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলায় খাগড়াছড়িতে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ২২ জন সাক্ষী সাক্ষ্য দিলেন।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়িতে বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে এই বিচারকাজ শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়। পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। এদিন আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।আদালতে সভাপতিত্ব করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার আবু ওহাব মো. হাফিজুল হক।