বিডিআর বিদ্রোহ মামলা: বান্দরবানে ৩ জনের সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ১০ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু হয়। বিচারকাজ বেলা তিনটায় শেষ হয়। আদালতের বিচারকাজ আবার আগামীকাল মঙ্গলবার সকালে শুরু হবে। বান্দরবানের বায়তুল ইজ্জত রাইফেল ট্রেনিং স্টোর অ্যান্ড স্কুলে স্থাপিত বিশেষ আদালত-১৬-তে এ পর্যন্ত যাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাঁরা হলেন ১০ নম্বর রাইফেল ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক আবদুল্লাহ আলী জাহিদ, সুবেদার সুলতান আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন।