বিডিআর বিদ্রোহ: তদন্ত প্রতিবেদন দাখিল করেনি সিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার আদালতে এ প্রতিবেদন দাখিলের কথা ছিল। ঢাকা মহানগর হাকিম এ কে এম এনামুল হক আগামী ২১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞ ও বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়।