বিডিআর বিদ্রোহ: যশোরে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বিডিআর বিদ্রোহের মামলায় ২২ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৪ জওয়ানের বিচারকাজে আজ বুধবার পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ সময় সাক্ষীদের ব্যাপক জেরা করা হয়। ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১২-তে মামলার বিচারকাজ আগামী ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আদালতে সভাপতিত্ব করেন।গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মামলার অভিযোগ গঠন করে শুনানি শুরু হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলে ওই দিন চারজনের সাক্ষ্য নেওয়া হয়। আজ আরও ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।বিচারকাজ শুরুর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ৬৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়।