বিডিআর বিদ্রোহ: রাঙামাটিতে রায় ঘোষণা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় রাঙামাটির দুইটি ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচারের রায় ঘোষণা করা হবে কাল শনিবার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ রায় ঘোষণা করবেন। আদালতে সভাপতিত্ব করবেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। বিজিবি সূত্রে জানা গেছে, সকাল নয়টায় বরকল উপজেলার ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু হবে। এরপর বেলা দুইটায় শুরু হবে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা।এই ৭৫ জন আসামির মধ্যে একজন রাঙামাটির কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং দুজন দোষ স্বীকার করেছেন।অন্যদিকে ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের সবাই নিজেকে নির্দোষ দাবি করেন।