বিডিআর বিদ্রোহ: শ্রীমঙ্গলে আদালত ৫ মার্চ পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিডিআর বিদ্রোহের মামলার কার্যক্রম আগামী ৫ মার্চ সকাল আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ আদালতের প্রধান বিচারক বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ এই ঘোষণা দেন। আজ সকাল আটটায় আদালতের কার্যক্রম শুরু হয় এবং বিকেল পৌনে পাঁচটায় শেষ হয়।জানা গেছে, আজ আদালতে বিচারকাজ চলাকালে আরও চারজন আসামি নিজেদের দোষ স্বীকার করে নেন। এ নিয়ে ২৩ জন আসামি তাঁদের নিজেদের দোষ স্বীকার করে অনুকম্পা প্রার্থনা করেন।এর আগে আদালতের কার্যক্রম শুরুর আগে মৌলভীবাজার জেলা কারাগারে আটক ৪৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে চারজন আসামি তাঁদের দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চেয়ে আবেদন করলে আদালত তাঁদের আবেদন গ্রহণ করেন।মামলার কৌঁসুলি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা বিকেলে প্রেস ব্রিফিংয়ে জানান, আজ আদালতে নির্দোষ দাবিদার ২১ জন আসামির বিরুদ্ধে ২০ জন সাক্ষী সাক্ষ্য দেন। আদালত প্রত্যেক আসামিকে সাক্ষীদের জেরা করার সুযোগ দেন। পরে প্রধান বিচারক কর্নেল এস এম ফরহাদ আগামী ৫ মার্চ সকাল আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।