বিডিআর বিদ্রোহ: সাজার রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রামে বিশেষ আদালত নায়েক মো. ইব্রাহিমকে ছয় বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে রায় দেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়।এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে নায়েক মো. ইব্রাহিম বাদী হয়ে আজ রিট করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন জানান, রিটের ওপর আজ শুনানি হয়েছে কাল সোমবার আবার শুনানি হবে।জানা যায়, প্রতিরক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, বিডিআরের মহাপরিচালকসহ পাঁচজনকে বিবাদী করে ইব্রাহিমের আইনজীবী এস এম জাকির হোসেন রিট আবেদনটি করেন। রিট আবেদনে বিশেষ আদালতের সাজার রায় সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রিটে আবেদনকারীর জামিনেরও আরজি জানানো হয়েছে।