বিডিআর বিদ্রোহ: সিলেটে মামলার রায় ২৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ২১ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ মামলার রায় হবে আগামী ২৯ ডিসেম্বর।আজ বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৪-এর সভাপতি বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ রায়ের এ তারিখ নির্ধারণ করেন এবং ওই দিন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।এর আগে আজ সকাল সাড়ে আটটায় বিচারকাজ শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জন জওয়ানের বিরুদ্ধে আবারও সাক্ষ্য নেওয়া হয়।আদালত সূত্র জানায়, এ মামলায় মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে দুদিনে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।আদালতে অভিযুক্ত ৩৯ জওয়ান নিজেদের দোষ স্বীকার করলেও বাকি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিশেষ আদালত ১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচারকাজে সহযোগিতা করেছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ ও লে. কর্নেল আখতারুজ্জামান এবং মেজর মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির।উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিডিআর বিদ্রোহ মামলায় ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জন বিডিআর জওয়ানের বিচারকাজ শুরু হয়। ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।