বিডিআর বিদ্রোহ: সিলেটে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নের ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়ে বিকেল চারটায় তা শেষ হয়।কাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ অনুষ্ঠিত এ শুনানিতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।বিচারকাজে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি, একজন লে. কর্নেল ও একজন মেজর পদবির বিডিআর কর্মকর্তা।মামলার প্রসিকিউটর ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ উপস্থাপন করেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলে পরে তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়। এ পর্যায়ে আসামিরা দোষ স্বীকার করলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ পর্যায়ক্রমে ১৪ জন আসামির সাক্ষ্য নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ এপ্রিল এ আদালতে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ শুরু হয়। ২ ও ৩ এপ্রিল মামলার শুনানি শেষে আজ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।