বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত জওয়ানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা কারাগারে পিলখানা বিডিয়ার বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৬০) নামের এক জওয়ান মারা গেছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মুরাদপুর গ্রামে।সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার মো. সাইদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সাজাপ্রাপ্ত কয়েদি সাইফুল গতকাল রাতে হূদরোগজনিত কারণে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিক তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। জেল সুপার আরও জানান, সাইফুলের মরদেহ আজ সকালে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিয়ার বিদ্রোহের মামলায় তিনি সাড়ে চার বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।