বিডিআর বিদ্রোহের বিচার বন্ধ করা উচিত: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের বিচার বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ যেভাবে চলছে, তাতে নিরপেক্ষ বিচারের ন্যূনতম মাপকাঠি লঙ্ঘিত হচ্ছে। আজ বুধবার এইচআরডব্লিউ এক বিবৃতিতে এ কথা জানায়।সাড়ে তিন বছর আগে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের সর্বশেষ মামলায় ২০ অক্টোবর শনিবার সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের অভিযুক্ত ৭৩৫ জনের মধ্যে ৭২৩ জনের সাজা হয়। এ রায় ঘোষণার চার দিন পর বিবৃতি দিল মানবাধিকার সংগঠনটি।এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড আ্যাাডামস বিবৃতিতে বলেন, ‘বিদ্রোহের সময় ঘটা নৃশংস ঘটনার আরও তদন্ত করা উচিত। কিন্তু দেশটির কর্তৃপক্ষ তা না করে নিজের স্বার্থে সুবিধাজনক অবস্থায় বিচারকাজ চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের অধিকারের ব্যাপারে সচেতন না থেকে পক্ষপাতদুষ্টভাবে এই বিচারকাজ চলেছে।’২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত এ বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাহিনীর পোশাকও বদল করা হয়। বিদ্রোহের পর বিডিআরের নিজস্ব আইন ও ফৌজদারি আইন—এ দুই আইনে বিচার শুরু হয়।