বিডিআর বিদ্রোহের মামলায় আরও ৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা বিডিআর বিদ্রোহের মামলায় আজ আরও আটজন জওয়ানকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিডিআরের নায়েক আনোয়ার হোসেনসহ আটজনকে আদালতে হাজির করে সিআইডি ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। ঢাকার মহানগর হাকিম দিলারা আলো চন্দনা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে রিমান্ডে নেওয়ার ফলে এই মামলায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এ মামলায় দু-এক দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে কি না, জানতে চাইলে জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) রতন শেখ জানান, মামলাটির তদন্ত চলছে এবং তদন্ত পর্যায়ে আজ আটজনকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হয়েছে; বর্তমানে আরও চার-পাঁচজন রিমান্ডে আছেন। তাই দু-এক দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল সম্ভব নয়।