বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পিন্টুর জামিন স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন। এ বিষয়ে সরকারের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।এ বছরের ৩ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পিন্টুর জামিন মঞ্জুর করে রায় দেন। এ রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৪ মে চেম্বার বিচারপতি জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। বিষয়টি আপিল বিভাগে আসার পর শুনানি শেষে আজ এ আদেশ দেওয়া হয়। আদালতে সরকারপক্ষে মাহবুবে আলম এবং পিন্টুর পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।প্রসঙ্গত, গত বছরের ২৮ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করা হয়। মামলায় বিদ্রোহে মদদদান ও বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ওই বছরের ২ জুন হাইকোর্ট চত্বর থেকে পিন্টুকে গ্রেপ্তার করা হন।