বিডিআর ২০০৯ সালে ৪৬৪ কোটি টাকা মূল্যের চোরাচালান দ্রব্য আটক করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর ২০০৯ সালে দেশের সীমান্ত এলাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে মোট ৪৬৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৫৩৯ টাকা মূল্যের চোরাচালান দ্রব্য আটক করেছে, যা গত বছরের তুলনায় ৯০ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৭৯ টাকা বেশি। আটক করা এসব পণ্য শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।বিডিআর গত বছর এক হাজার ১২৬ জনকে থানায় সোপর্দ করেছে। আর এসব ঘটনায় সারা দেশে ২৯ হাজার ২৩১টি মামলা করা হয়েছে।আজ বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব তথ্য জানায়।