বিডিআরে বিদ্রোহ: মারিশ্যা ৯ ব্যাটালিয়নে অভিযোগ গঠনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মারিশ্যা ৯ ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত ৭৫ জন জওয়ানের বিরুদ্ধে আজ সোমবার সকালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিডিআরের বিশেষ আদালতে-৪ এ সকাল নয়টায় এই শুনানি শুরু হয়। গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে ২৬ ফেব্রুয়ারি মারিশ্যা ব্যাটালিয়নে এই ৭৫ জন আসামি বিদ্রোহে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিচারকাজে তাঁকে সহায়তা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এ গোলাম মুস্তফা আল মামুন।