বিডিআরে বিদ্রোহ: সাক্ষ্য দিলেন লালবাগের ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী তত্কালীন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নব জ্যোতি খীসা। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ বুধবার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়।এবিসি রেডিও জানায়, নব জ্যোতি খীসা আদালতে হাজির হয়ে তিন পাতার এজাহার উপস্থাপন করেন। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী মামলার এক নম্বর আসামি ডিএডি তৌহিদের আইনজীবী রমজান খান খীসাকে জেরা করেন।নব জ্যোতি খীসা আদালতকে জানান, ডিএডি তৌহিদের নেতৃত্বে নাসিরুদ্দিন খান, সেপাই সেলিম রেজাসহ সহস্রাধিক নাম না জানা বিডিআর সদস্য সেনা কর্মকর্তাদের হত্যা, বাসভবনে হামলা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধ করেন। তিনি আরও বলেন, বিডিআর সদস্যরা বিশেষ স্বার্থান্বেষী মহলের মদদে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার জন্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে যেসব অপরাধ করেছে তা রাষ্ট্রদ্রোহিতাসহ অন্যান্য গুরুতর অপরাধের শামিল।১০ আগস্ট পিলখানা হত্যাযজ্ঞ মামলার ৮৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ করেন বিশেষ আদালতের বিচারক জহুরুল হক।আসামিদের মধ্যে ২০ জন পলাতক আছেন।