বিডিআরের আরও এক জওয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের নায়েক মোহাম্মদ রফিক মিয়া আজ বুধবার ভোর সোয়া ছয়টার দিকে মারা গেছেন। যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আজ বিডিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মোহাম্মদ রফিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্দিনা গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।