বিডিআরের ঘটনায় অভিযোগপত্র উদ্দেশ্যপ্রণোদিত: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যে অভিযোগপত্র দিয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগপত্রে প্রকৃত সত্যকে আড়াল করা হয়েছে। বিএনপির উদীয়মান রাজনীতিক নাসিরউদ্দিন পিন্টুকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সরকারের হস্তক্ষেপে অভিযোগপত্রে তাঁর নাম জড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার হোসেন সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, সরকার যা করেছে, তা ভবিষ্যতের জন্য ভালো হবে না। এর পরিণতি কখনোই ভালো হবে না। তিনি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এম কে আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।