বিডিআরের নতুন মহাপরিচালক
আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামকে বিডিআরের নতুন মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। আর বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বিকেলে সংস্থাপন মন্ত্রণালয় থেকে বদলির এ আদেশ দেওয়া হয়। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোর কাছে এ রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে নিয়োগ দেওয়া হচ্ছে। বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, আমাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে, তবে এখনো কোনো চিঠি পাইনি।’বিডিআর বিদ্রোহে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যার পর মইনুল ইসলামকে মহাপরিচালক নিয়োগ করা হয়।