বিডিআরের নতুন মহাপরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের নতুন মহাপরিচালক হিসেবে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আনসারের মহাপরিচালক করা হয়েছে। এ ব্যাপারে বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, আমাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে; তবে আমি এখনো কোন চিঠি পাইনি।’আজ বৃহস্পতিবার বিকেলে সংস্থাপন মন্ত্রণালয় থেকে বদলির এ আদেশ দেওয়া হয়। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞে বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। এ বিদ্রোহের দুই দিন পর ২৭ ফেব্রুয়ারি মেজর জেনারেল মইনুল ইসলামকে বিডিআরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।