বিডিনিউজে হামলার ঘটনায় আরও ২ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত গভীর রাতে সাভার থেকে ইমরান (২২) ও ইয়াকুব (২১) নামের দুই যুবককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল গ্রেপ্তার করে। তাঁরা এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।এ নিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম (১৯), মীর হোসেন (২৬) ও ইলিয়াছ মাস্টারকে (২৬) গতকাল বুধবার চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম এরফানউল্লাহ। এই তিনজনকে গত মঙ্গলবার রাজধানীর মহাখালী ও টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।গত সোমবার রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজের কার্যালয়ে ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সহসম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত, প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহেদ ও অফিস সহকারী রুহুল আমিন।ঘটনার পরের দিন এ বিষয়ে বিডিনিউজের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।