বিথির ‘কবর’ মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়ান্নর ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি) মুনীর চৌধুরী রচিত কবর নাটক মঞ্চস্থ করেছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সিজন রায় ও জেরিন ইসলাম। বিভিন্ন চরিত্রে ছিলেন এস কে ইকবাল, সুমাইয়া ইসলাম, ইমাদ উদ্দিন খান, আসাদুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও নাছির উদ্দিন।