বিদায় নেওয়ার আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো এবার আমি অংশ নিলাম গণিত অলিম্পিয়াডে। সম্ভবত এটাই ছিল আমার জন্য সর্বশেষবারের মতো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ। কারণ আগামী বছর আমার এইচএসসি পরীক্ষার জন্য হয়তো এখানে উপস্থিত হতে পারব না। তাই সম্ভবত বিদায় নেওয়ার আগে এবার আমার সময় হয়েছে সব প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মিলিয়ে নেওয়ার।আমি গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছি পাঁচবার। যদি সুযোগ পাওয়া আর না-পাওয়ার ঘটনাকে যথাক্রমে ০ ও ১ ধরি, তাহলে বাইনারি পদ্ধতিতে এর ক্রমটা হবে ১০১০১। দশমিক পদ্ধতিতে যার মান ২১। আশ্চর্য! সংখ্যার কী ক্ষমতা! এক নিমিষেই সে আমার ‘গণিত অলিম্পিয়াড-কথন’-এর সারসংক্ষেপ জানিয়ে দিল!অনেক স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে এবার গিয়েছিলাম যশোর থেকে খুলনায়, গণিত অলিম্পিয়াডে অংশ নিতে। পরীক্ষাও ভালো হলো। এবারের গণিত অলিম্পিয়াডে সুযোগ পাওয়াটা আমার কাছে ছিল একটা চ্যালেঞ্জের মতো। কী হলো সেই চ্যালেঞ্জে?সময় গড়াল। এ সময় বিজয়ীদের নাম ঘোষিত হলো। দেখলাম, আমি হেরে গিয়েছি চ্যালেঞ্জে।সত্যি কি আমি হেরে গিয়েছি?গত পাঁচ বছরে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে, আগে আমি অঙ্ক করতাম কোনো রকম আবেগ-অনুভূতি ছাড়াই, আর এখন অঙ্ক করি ভালোবাসা নিয়ে।আগে হয়তো একটা-দুটো স্বপ্ন দেখতাম, এখন দেখি ১০টা, ভবিষ্যতে হয়তো আরও দেখব।একে কি হেরে যাওয়া বলে?আমি বড় হতে চাই, আরও বড়, আমার স্বপ্নের সমান বড়। সেই বড় হওয়ার অনুপ্রেরণা যেখান থেকে পেয়েছি, সেই গণিত উত্সবের জন্য রইল বুকভরা ভালোবাসা।মো. তাহমিন মোস্তাফিজ যশোর ক্যান্টনমেন্ট কলেজ।