বিদায় হুইটনি হিউস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মার্কিন সংগীত ও অভিনয়শিল্পী হুইটনি হিউস্টন (৪৮)। ১১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা। পুলিশের ধারণা, হুইটনি মারা গেছেন স্থানীয় সময় বিকেল চারটার দিকে। মৃত্যুর কারণ এখনো অজানা। নিরাপত্তাকর্মীরা নিশ্চিত করেছেন, স্বাভাবিক মৃত্যুই হয়েছে হুইটনির। তবে কয়েক বছর ধরেই প্রচণ্ডভাবে মাদকাসক্ত ছিলেন ৪১৫টি সম্মাননা পাওয়া এই শিল্পী।হুইটনির জন্ম ১৯৬৩ সালের ৯ আগস্ট, নিউইয়র্কের নিউ আর্কে। মা সিসি হিউস্টনও ছিলেন সংগীতশিল্পী। তাই একদম ছেলেবেলা থেকেই সংগীতের সুরে সুরে বেড়ে ওঠা। জ্ঞাতি বোন ডিওনে ওয়ারউইক ও ডি ডি ওয়ারউইকও স্বনামখ্যাত সংগীতশিল্পী। এ ছাড়া ধর্মমা অ্যারেথা ফ্র্যাংকলিনও বড় প্রভাব রেখেছিলেন হুইটনির সংগীতশিল্পী হয়ে ওঠার পেছনে। ছেলেবেলায় গির্জায় মায়ের সঙ্গে নিয়মিত গাইতেন দুটি অ্যামি, ছয়টি গ্র্যামি, ৩০ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং ২২ বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত এই তারকা। ১৪ বছর বয়স থেকে নাইট ক্লাবে গাইতে শুরু করেন মায়ের সঙ্গেই। এর পরই আরিসটা রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এবং ১৯৮৫ সালে প্রথম অ্যালবাম হুইটনি হিউস্টন-এর প্রকাশ। এর পরের গল্প কেবলই সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাওয়ার। জীবদ্দশায় সাতটি স্টুডিও অ্যালবাম এবং তিনটি মুভি সাউন্ডট্র্যাক অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের। বিনিময়ে পেয়েছেন ভালোবাসা, গড়েছেন অসংখ্য রেকর্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম লেখা আছে সর্বোচ্চ সম্মাননা পাওয়া শিল্পী হিসেবে।ধর্মমেয়ে হুইটনির মৃত্যুর পর অ্যারেথা ফ্র্যাংকলিনের কণ্ঠ ছিল কান্নাভেজা, ‘কিছুই বলতে পারব না আমি! প্রচণ্ড কষ্টের এবং অবিশ্বাস্য ব্যাপার এটা। টিভিতে যা দেখে এলাম তা বিশ্বাস করতে পারছি না।’ কেবল সংগীতের ভুবনেই নয়, হুইটনি সফল ছিলেন চলচ্চিত্রের দুনিয়াতেও। দ্য বডিগার্ড (১৯৯২) এবং ওয়েটিং টু এক্সহেল (১৯৯৫) ছবিগুলো এর ভালো উদাহরণ। ১৯৯২ সালে আরঅ্যান্ড গায়ক ববি ব্রাউনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হুইটনি। প্রায় এক বছরের মাথায় একমাত্র মেয়ে ববি ক্রিস্টিনা হিউস্টন ব্রাউনের জন্ম। তবে ববির সঙ্গে শেষমেশ তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচ্ছেদ আসে হুইটনির জীবনে, ২০০৭ সালে। গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বরাবরই প্রিয় ছিল ছয়বার গ্র্যামি জেতা এই তারকার। গ্র্যামির মঞ্চে এবার হয়তো গাইতেন হুইটনি; এমনটা শোনা গিয়েছিল তাঁর খুব কাছের বন্ধু ক্লাইভ ডেভিসের কাছ থেকে। তিনি বললেন, ‘বছরের এই রাতটি (গ্র্যামি অ্যাওয়ার্ডের রাত) ছিল তাঁর খুব প্রিয়। তবে কে জানত শেষমেশ এমনটা হবে!’ সূত্র: বিবিসি ও উইকিপিডিয়া।হুইটনি হিউস্টনের সেরা ১০ গান১. আই উইল অলওয়েজ লাভ ইউ (১৯৯২)২. গ্রেটেস্ট লাভ অব অল (১৯৮৬)৩. হাউ উইল আই নো (১৯৮৫)৪. অল দ্য ম্যান দ্যাট আই নিড (১৯৯০)৫. আই ওয়ানা ডান্স উইথ সামবডি (১৯৮৭)৬. হয়্যার ডু ব্রোকেন হার্টস গো? (১৯৮৮)৭. ডিড নট উই অলমোস্ট হ্যাভ ইট অল? (১৯৮৭)৮. সেভিং অল মাই লাভ ফর ইউ (১৯৮৫)৯. আই অ্যাম ইয়োর বেবি টুনাইট (১৯৯০)১০. সো ইমোশনাল (১৯৮৭)