বিদেশ থেকে মুরগির বাচ্চা আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাচারির মালিকেরা সিন্ডিকেট করে এক দিনের মুরগির বাচ্চার মূল্য সরকার নির্ধারিত মূল্যের তিনগুণ বেশি আদায় করছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকার বিদেশ থেকে মুরগির বাচ্চা আমদানির অনুমোদন দিয়েছে। মাত্র পাঁচ শতাংশ শুল্ক দিয়ে মুরগির বাচ্চা আমদানি করা যাবে। মাংসের দাম যাতে অস্বভাবিকভাবে বাড়ার সুযোগ না পায়, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ৩ আগস্ট সংসদীয় কমিটি বিদেশ থেকে মুরগির বাচ্চা আমদানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল।জানা গেছে, গত ৩১ মে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এক দিনের মুরগির বাচ্চা ব্রয়লার ৩০ টাকা এবং লেয়ার ৩২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেশের কয়েকটি বড় কোম্পানি এ সিদ্ধান্তকে উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করে। ফলে বাজারে ৩০ ও ৩২ টাকার বাচ্চা ৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ফলে বাজারে মুরগির মাংসের মূল্যও বাড়তে থাকে। এ অবস্থায় মন্ত্রণালয় বিদেশ থেকে মুরগির বাচ্চা আমদানির অনুমোদন দেয়।এ বি এম আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মীর শওকত আলী, জাফর ইকবাল সিদ্দিকী, ইলিয়াস উদ্দিন মোল্লা ও নূর আফরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।