বিদেশ ফেরত শ্রমিকেরা সহজ শর্তে ঋণ পাবেন: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম, কর্মসংস্থানমন্ত্রী ও প্রবাসীকল্যাণ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত শ্রমিকদের সহজ শর্তে ঋণ দেবে। এ ধরনের নীতি রেখে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।আজ সোমবার সংসদে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিরোধী দলের সাংসদেরা অনুপস্থিত থাকলেও সংসদে নিয়মিত প্রশ্ন জমা দিয়ে থাকেন। মন্ত্রীরা সেই প্রশ্নের জবাব দেন।এর আগে আজ বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। মোহাম্মদ শাহ আলমের অন্য এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কম্পিউটার কোর্সে বছরে আট থেকে ১০ হাজার বেকার যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।