বিদেশ যাওয়ার অনুমতি পেলেন রিয়াজ রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমানকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন। বিদেশ যেতে আদালতের নির্দেশনা চেয়ে রিয়াজ রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।জানা যায়, ১০ সেপ্টেম্বর রিয়াজ রহমানের সপরিবারে ভারতের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।